শিরোনাম ::
শিরোনাম ::

সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশঃ


প্রতিদিনের সোনারগাঁ:

সোনারগাঁ উপজেলার সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। 

সোমবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কমিটি দুটি বিলুপ্তির কারণ হিসাবে দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ ও দলে অনুপ্রবেশকারীদের ঢুকতে সহায়তা প্রদানকে উল্লেখ করা হয়েছে। 


সেখানে উল্লেখ করা হয়েছে, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা ও অনুপ্রবেশকারীদের আধিক্য বৃদ্ধিতে সহযোগিতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলার সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন