সোনারগাঁর উন্নয়নে পাশে থাকার প্রত্যয়: এমপি মান্নানকে ৬নং ওয়ার্ড যুবদলের অভিনন্দন

মুক্ত বাংলাদেশ
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ১৪, ২০২৬ Last Updated 2026-02-14T04:47:03Z


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।


শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। 


উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান ২২০৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


শুভেচ্ছা বিনিময়কালে ৬নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় নেতাকর্মীরা উম্মাদননা প্রকাশ করে বলেন, এই বিজয় সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার আদায়ের বিজয়। আগামী দিনে নবনির্বাচিত এমপির হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শুভেচ্ছা গ্রহণ শেষে আজহারুল ইসলাম মান্নান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন:"সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। পিরোজপুর ইউনিয়নসহ পুরো সোনারগাঁকে একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সহযোগিতা চাই। যুবদলের প্রতিটি কর্মীকে সুশৃঙ্খল থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।"


অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁর উন্নয়নে পাশে থাকার প্রত্যয়: এমপি মান্নানকে ৬নং ওয়ার্ড যুবদলের অভিনন্দন

জনপ্রিয়