শিরোনাম ::
শিরোনাম ::

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, সাত শ্রমিক দগ্ধ

প্রকাশঃ

প্রতিক ছবি

প্রতিদিনের সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।


দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮) ও মো. শাহজালাল।


গত সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় কল বসানোর ঝাঁলাইয়ের কাজ করার সময় পাশে থাকা রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শ্রমিক দগ্ধ হন।


দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জয় ২২ শতাংশ এবং সুলতান ১৯ শতাংশ দগ্ধ হয়েছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন