শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


নারায়নগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাহাপুর সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এসব সদস্য পদ নবায়ন ফরম বিতরণ করা হয়।


সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদের সঞ্চালনায় ও পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম প্রধান, হাজী শাহজালাল, বিএনপি নেতা বকুল মিয়া, জাহের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ-আহবায়ক আলন, পৌরসভা ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আল আমিন, বিএনপি নেতা রফিক, সজিব, পৌর যুবদল নেতা মাসুদ, জামান ও শহিদ মিয়া প্রমুখ।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন