শিরোনাম ::
শিরোনাম ::

ডেঙ্গু নিয়ন্ত্রণে পানাম নগরীতে বাপার মশক নিধন অভিযান

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার উপজেলার ঐতিহাসিক পানাম নগরীতে বাপা সোনারগাঁ শাখার উদ্যোগে এবং বিসমিল্লাহ এন এন জুলফিকার ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী, সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। এ সময় পানাম নগরীর বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

এতে উপস্থিত ছিলেন বাপা সোনারগাঁ শাখার আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ নূর আলম, সমাজসেবক আনোয়ার হোসেন, পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মিজানুর রহমান,  সাংবাদিক রবিউল হুসাইন, সদস্য সচিব মশিউর রহমান, লেখক সেলিম আহমেদ প্রধান, সদস্য হিরন মিয়া, এরশাদ হুসাইন, মাসুম মিয়া, শহিদুল ইসলাম, হুমায়ুন মিয়া, রাসেল, মোজাম্মেল হক, আই আলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদ হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

তাঁরা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলে মশার বিস্তার রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন