উল্লেখ্য, গত এক বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন শাহাদাত হোসেন। অভাবের সংসারে চিকিৎসার খরচ ও পরিবারের ভরণপোষণ চালাতে গিয়ে তিনি চরম দুস্থ অবস্থায় দিনাতিপাত করছিলেন। বিষয়টি জানতে পেরে এমপি আজহারুল ইসলাম মান্নান শুরু থেকেই শাহাদাতের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন যে, সুস্থ হলে তাকে পুনরায় স্বাবলম্বী করে তোলা হবে।
শুক্রবার সকালে সংসদ সদস্যের পক্ষ থেকে অটোরিকশাটি শাহাদাতের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
হস্তান্তরকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আজহারুল ইসলাম মান্নান কেবল রাজনীতির মাঠেই নন, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহাদাতের মতো একজন অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা তার সেই মানবিক রাজনীতিরই বহিঃপ্রকাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,আব্দুল জলিল, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি। জাহের আলী, যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও পৌর যুবদল। মোঃ আমির হোসেন, সভাপতি, উপজেলা জাসাস। করিম মেম্বার ও শামসুদ্দিন মুকুল, সভাপতি ও সহ-সভাপতি, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি। রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি।
এছাড়াও জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জামাল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামান, ছাত্রদল নেতা ইয়াসিন রহমান শিশির, জোবায়ের আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহাদাত হোসেন। তিনি তার দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখানোর জন্য সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

