সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানির সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএম ডালিম, জনপ্রিয় যুবদল নেতা, সোনারগাঁ উপজেলা।সোহেল রানা, স্বত্বাধিকারী, সলিড এ ওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজীব বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকে সাদাফ সুলতান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মের এমন অংশগ্রহণ আমাদের আশান্বিত করে।" তিনি আরও বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং এই ধরনের মিলনমেলা সেই ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
সভাপতির বক্তব্যে আল মাহমুদ সানি আগত সকল অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

