সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ
আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন হাজী আনোয়ারা মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেটে ছিল,পোলাও চাল ও চিনি,সেমাই ও সয়াবিন তেল পাউডার দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ এবং কর্মপরিষদ সদস্য সাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোক্তার হোসেন, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম এবং মোগরাপাড়া ইউনিয়ন জামায়াত নেতা বেলায়াত হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন