সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর মামলা
মামলার বাদি নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন জানান, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলাম আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। প্রার্থী থেকে সরে যাওয়ার জন্য মামলার আসামীরা বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়েছেন। গত বুধবার রাতে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম ওষুধের ফার্মেসীর দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথ আটকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনদিন পর গতকাল শনিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, নিহত যুবদল নেতা হত্যাকান্ডের ঘটনায় ২১ জনকে আসামী করে দায়ের করা হয়েছে। এছাড়াও ৪-৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজহারভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন