সোনারগাঁয়ে ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। তিনি সুবিধাভোগীদের হাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সচ্ছল মানুষের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
মানবিক এই আয়োজনকে ঘিরেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আবহ ফুটে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন আগামী সোনারগাঁ পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থিতার কথা জানান। তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের সমর্থন ও দোয়া পেলে আমি সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারব।
বিএনপি নেতা মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি এমএ জামান, বিএনপি নেতা, মোহাম্মদ আলী, যুবসংঘ ক্লাবের সভাপতি,মোতালেব মিয়া স্বপন।
আয়োজক সমাজসেবক কামাল হোসেন বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয় যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষও হাসিমুখে উৎসব পালন করতে পারে। এই ক্ষুদ্র প্রয়াস সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য।" তিনি মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
বিতরণ কর্মসূচি শেষে রাইজদিয়া বাইতুন নূর জামে মসজিদে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন