সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক জানালেন হারুন অর রশিদ
হারুন অর রশিদ তার বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক স্বর্গীয় উপহার। তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, তবে সেই আনন্দ পূর্ণতা পায় যখন আমরা সমাজের উঁচু-নিচু ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নিই।
সাধারণ মানুষের উদ্দেশ্যে এই যুব নেতা বলেন, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা। ঈদের এই পবিত্র ক্ষণে আসুন আমরা যার যার অবস্থান থেকে সমাজের অসহায় ও বিত্তহীন মানুষের পাশে দাঁড়াই। নিজের আনন্দের পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোই হলো ঈদের আসল সার্থকতা।
পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, মানুষের জীবন থেকে সব দুঃখ-গ্লানি ও অশুভ শক্তি দূরীভূত হোক। প্রতিটি ঘরে ঘরে বয়ে আসুক অনাবিল শান্তি ও সমৃদ্ধির ধারা।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও সোনারগাঁ উপজেলার সর্বস্তরের মানুষকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন