শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু। এক বিশেষ বাণীতে তিনি এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় সাদিকুর রহমান সেন্টু বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর মুসলিম উম্মাহর মাঝে পরম আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার দিন। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ঈদের শিক্ষা প্রতিফলিত হোক এটাই আমার প্রত্যাশা।

তিনি সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও অনাবিল আনন্দ। প্রতিটি ঘরে ঘরে ঈদের খুশির দোলা লাগুক, দূর হয়ে যাক সকল ভেদাভেদ।

বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে বলেন,ঈদের এই আনন্দ যেন শুধু উৎসবেই সীমাবদ্ধ না থাকে। মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে। দেশ ও জাতির এই খুশির দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের অন্যতম অঙ্গীকার।

সাদিকুর রহমান সেন্টু পরিশেষে সোনারগাঁ পৌরবাসীকে শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের অনুরোধ জানান এবং দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন