৯৭ লাখ টাকায় আনন্দ বাজার হাটের ইজারা পেলেন সাবেক মেম্বার বাছেদ
আগামী এক বছরের জন্য হাটটির ইজারা পেয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও উত্তর দামোদরদী গ্রামের হাজি আঃ বারেক মিয়ার ছেলে বাছেদ মেম্বার। তিনি সর্বোচ্চ ৯৭ লক্ষ ৭৮৬ টাকা দর হাঁকিয়ে এই ইজারা লাভ করেন। ভ্যাট ও আনুষঙ্গিক করসহ এর মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।
ইজারাদার হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বাছেদ মেম্বার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন। তিনি বলেন,আনন্দ বাজারে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাদের ওপর যাতে কোনো ধরনের জুলুম বা নির্যাতন না হয় এবং কেউ যাতে জোরপূর্বক বাড়তি খাজনা আদায় করতে না পারে, সেই লক্ষ্যেই আমি এবার ইজারা নিয়েছি।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাটের শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রশাসনিক ও ব্যক্তিগত সহযোগিতা প্রদান করবেন।
উল্লেখ্য, আনন্দ বাজার হাটটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা আশা করছেন, নতুন ইজারাদারের অধীনে হাটের পরিবেশ উন্নত হবে এবং হয়রানিমুক্ত বাণিজ্য নিশ্চিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন