সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেলকে শোকজ
আজ শনিবার (১৪ মার্চ) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মো. নূরে ইয়াছিন নোবেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও সম্প্রতি সোনারগাঁয়ে সংগঠিত জনসম্পৃক্ত আন্দোলনে জড়িত স্থানীয় বাসিন্দাদের নানাভাবে হয়রানি করছেন মর্মে কেন্দ্রীয় কমিটির নিকট সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে।
সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী এমন কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তাকে আগামীকাল ১৫ মার্চ (রবিবার), বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে সশরীরে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন