প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামসু, সম্পাদক আনিস
প্রকাশঃ
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সোনারগাঁ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ মার্চ, ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে শামসুজ্জামান সামসু-কে সভাপতি এবং আসিফ আহমেদ আনিস-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত শীর্ষ দুই নেতাকে আগামী ১ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা নেতৃবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন