পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁবাসীকে সাদিকুর রহমান সেন্টুর ঈদের শুভেচ্ছা
![]() |
| ছবি, মুক্ত বাংলাদেশ |
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করাই এই ঈদের মূল শিক্ষা। ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে এই ত্যাগের প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, দেশের চলমান এই পরিস্থিতিতে আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের আশেপাশের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ান। ঈদের আনন্দ যেন সবার ঘরে ঘরে সমভাবে পৌঁছে যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে সাদিকুর রহমান সেন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সাথে তিনি সোনারগাঁর সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে "ঈদ মোবারক" জানান।

একটি মন্তব্য পোস্ট করুন