শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

ছবি: মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোল্লপাড়া গ্রামটি একসময় শান্ত ও নিরাপদ হিসেবে পরিচিত থাকলেও, ইদানীং সেখানে মাদক ও ছিনতাইকারীদের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং নিরাপদ সমাজ গড়ার দাবিতে রাজপথে নেমে এসেছেন স্থানীয়  এলাকাবাসী।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে ষোল্লপাড়া শাহী জামে মসজিদের সামনে শত শত নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিক্ষোভ সমাবেশটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে ভট্রপুর এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক নারী আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকাটি তুলনামূলক নির্জন ও জনবসতি কম হওয়ায় অপরাধীরা এটিকে নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। বর্তমানে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের একা চলাফেরা করা দুরুহ হয়ে পড়েছে। ঘরে-বাইরে সবখানেই এখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা জমির আলী জানান আমাদের চারপাশেই লিচু বাগান। এই নির্জনতার সুযোগ নিয়ে দিন-দুপুরে এবং রাতে মাদকসেবী ও মাদক কারবারিরা এখানে আস্তানা গাড়ছে। এর ফলে এলাকায় চুরির পাশাপাশি অন্যান্য সামাজিক অপরাধ জ্যামিতিক হারে বাড়ছে।

এলাকার তরুণ উদ্যোক্তা বাবুল অপরাধ চক্রের নির্দিষ্ট কিছু স্পট চিহ্নিত করে বলেন, ষোল্লপাড়া, বালুয়াদিঘীরপাড় এবং গাবতলী সংযোগ সড়কের ব্রিজ এলাকাটি এখন মূল ট্রানজিট পয়েন্ট। সেখানে নিয়মিত মাদকের বড় বড় চালান হাতবদল হয়। শুধু মাদকই নয়, অটোরিকশা ছিনতাই এবং অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে টাকা-পয়সা ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এই চক্রের মূল হোতা ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক লিখিত অভিযোগ থাকার পরও তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।

এদিকে  আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অপরাধীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। মাদক কারবারি ও ছিনতাইকারীদের দমনে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। খুব দ্রুতই এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন