শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বাস থেকে ৮ লাখ টাকার ইয়াবা জব্দ, চালক আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ চালক শরিফ হোসেনকে (৩৯) গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকালে ঢাকাগামী ‘সেন্টমার্টিন আল মিজান’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশের গোপন বক্স থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চালক শরিফ লক্ষ্মীপুরের বাঞ্চানগর গ্রামের বাসিন্দা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মাদক ও বাসটি জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন