সোনারগাঁয়ে ফয়জুল হত্যা মামলার প্রধান আসামি সজিব গ্রেফতার
![]() |
বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লার সদর থানা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম সোনারগাঁ থানার মনারবাগ এলাকার ছগির আহম্মেদের ছেলে।
এর আগে, চলিত মাসের বুধবার (৪ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ওই বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রটিতে ফয়জুল মিয়ার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই সজিব ওরফে সাদ্দাম বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। বৃহস্পতিবার কুমিল্লার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন