শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


যুবসমাজকে মাদকের থাবা থেকে দূরে রাখার পাশাপাশি এবার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ‘ষোল্লপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন’। আজ শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী এক বিশেষ কর্মসূচির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেছে সংগঠনটি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই বিশেষ মেডিকেল ক্যাম্পে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত একদল বিশেষজ্ঞ চিকিৎসক নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ষোল্লপাড়া মানবকল্যাণ সংগঠনটি দীর্ঘদিন ধরেই এলাকায় নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সংগঠনটি নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এমনকি মাদকাসক্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তারা নিয়মিত কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থাও করে আসছে।

সংগঠনের অন্যতম প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. বাবুল মোল্লা বলেন, আমাদের এলাকায় শিক্ষার হার কিছুটা কম হওয়ায় অতীতে অনেক তরুণ ভুল পথে পা বাড়িয়েছিল। মাদক, চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধ থেকে তাদের ফেরাতে আমরা খেলাধুলা, শিক্ষা সফর ও সেবামূলক কাজের সাথে তাদের যুক্ত করেছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা এর ইতিবাচক ফল দেখতে পাচ্ছি।

দিনব্যাপী এই মহৎ আয়োজনটি সফল করতে মাঠপর্যায়ে অক্লান্ত পরিশ্রম করেছেন গ্রামের তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচির সার্বিক বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছেন সংগঠনের প্রবাসী সদস্যরা। স্থানীয় কর্মী রাজু, রনি, শাকিল, শরীফ, শাহাদাত, রিয়াদ, সাকিব, মঈনুল, জনি, আমজাদ, আবির ও নিঝুমসহ অনেকেই দিনভর এই ক্যাম্প পরিচালনায় যুক্ত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে চিকিৎসাসেবা, শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই। এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন