শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, স্বর্ণ উদ্ধার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং লুণ্ঠিত ব্যাগ উদ্ধার করা হয়।

গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই এক জাপান প্রবাসী পরিবার নিয়ে গাড়িযোগে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মেঘনা টোল প্লাজা এলাকায় একদল ডাকাত তাদের গাড়ির গতি রোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত সাড়ে ৮ ভরি স্বর্ণ ও প্রবাসীর ব্যাগটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এই মামলার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন