শিরোনাম ::
শিরোনাম ::

পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালিয়ে গেলেন মাদক কারবারি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. রাজু (৩০) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পলাতক মাদক কারবারি জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। এসময় মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এসময় আটককৃত কারবারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮ টায়ও আটক করা সম্ভব হয়নি। 

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসার পথে তার আত্মীয়-স্বজনরা মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে নিয়ে যান। এএসআই নাসির উদ্দীন ঘটনাস্থলে ছিলেন। উদ্ধারকৃত মাদক আমাদের কাছে রয়েছে। তবে মাদক কারবারিকে আটকের চেষ্টা চলছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন