সোনারগাঁয়ে গ্যাসচোরদের দৌরাত্ম্য, সরকারের কোটি টাকা ক্ষতি
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সুরজিত কুমার সাহা জানান, স্থানীয় একটি অসাধু চক্র রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে ডাবল বার্নারের অবৈধ লাইন টেনে চুনা কারখানা পরিচালনা করে আসছিল। কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে পোড়ানো হতো, যার ফলে সরকার দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো পুরোপুরি বিচ্ছিন্ন করার পাশাপাশি অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে তিতাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ স্থানীয় পুলিশ সদস্য ও তিতাস গ্যাসের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ সংযোগের বিরুদ্ধে এই ধারাবাহিক তদারকি ও উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানান কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন