নদী বাঁচাও পরিবেশ বাঁচাও’সোনারগাঁয়ে সচেতনতামূলক কর্মসূচি
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
সোনারগাঁ পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষকে সচেতন করা এবং স্থানীয়দের এই কার্যক্রমে সরাসরি যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচিতে মূলত চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, নদী ও জলাশয় দূষণমুক্ত রেখে পরিচ্ছন্নতা বজায় রাখা। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা। ব্যাপকভাবে গাছ লাগিয়ে সবুজায়ন বাড়ানো। পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নদী ও পরিবেশের ওপরই মানুষের অস্তিত্ব নির্ভর করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে হলে এখনই সবাইকে নদী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে নয়, ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন