শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বস্তাবন্দী ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কাঁচপুরে ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় ভাঙারি ব্যবসায়ী মো. আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি ডোবা থেকে মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাঙারি ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়দের ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এরই মধ্যে বুধবার সকালে স্থানীয় কয়েকজন কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে একটি ডোবায় বস্তা ভাসতে দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

পরে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতর হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ভাঙারি গোডাউনের নিরাপত্তাকর্মী জামিল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। তিনি জানান, কীভাবে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন