শিরোনাম ::
শিরোনাম ::

সাদেক হোসেন সরকার আর নেই

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সাদেক হোসেন সরকারের মৃত্যুতে শোকের ছায়া

কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক, তিতাস উপজেলা প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত এবং কড়িকান্দি সদর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেন সরকার আর নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার দুপুর ২টায় বন্দরামপুর একতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফিরোজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম চৌধুরী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন