শিরোনাম ::
শিরোনাম ::

চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

প্রকাশঃ


প্রতিদিনের সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো: হানিফ (৬০) নামে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 


শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি একালায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ঝোপে মরদেহটি  দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে  ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 


নিহত মো: হানিফ (৬০) লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন