শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জে তিন আবাসিক এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশঃ


নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি আবাসিক এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। 


বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নোওপাড়া, নাগেরচর-মুকুন্দি ও কৃষ্ণপুরা এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৬ শত ফুট প্লাস্টিক ও এম এস পাইপ জব্দ করা হয়। পাশাপাশি বকেয়া ও অতিরিক্ত বার্ণার থাকায় ২টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে  এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ গ্যাস সংযোগকারীদের মূহোতাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।


আড়াইহাজার জোনের ম্যানেজার রাশের কবির বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন