শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানটি পিরোজপুর, আষাঢ়িয়ার চর ও মল্লিকপাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় মোট ৩টি স্পটে  অভিযান চালানো হয়। সোনারগাঁ ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে (মক্কাফুড সংলগ্ন), পিরোজপুর এলাকায় একটি অবৈধ চুনা কারখানা, আষাঢ়িয়ার চর এলাকায় একটি অবৈধ চুনা কারখানা ও মল্লিকপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুলো গুঁড়িয়ে দেয়া হয়।


অভিযানকালে অবৈধ কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ সময় মল্লিকপাড়া এলাকার চুনা কারখানার মালিককে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। অভিযানে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।


তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন