সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল; ৩ সহযোগীসহ ‘ডন বজলু’ আটক

মুক্ত বাংলাদেশ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ২৪, ২০২৬ Last Updated 2026-01-24T16:31:40Z
 সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল; ৩ সহযোগীসহ ‘ডন বজলু’ আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রধান অভিযুক্ত মোঃ বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০) ও তার তিন সহযোগীকে আটক করেছে র্যা ব-১১। 


শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়।


আটককৃত বাকিরা হলেন— সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) ও ইউনুস বাঁধন (২০)। তারা সবাই সোনারগাঁও থানার কাঁচপুর কুতুবপুর এলাকার বাসিন্দা। আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ডন বজলু ও তার অনুসারীরা একটি খাবার টেবিলে বসে নির্বাচন নিয়ে আলোচনা করছেন। সেখানে তাদের একজনকে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য এলাকায় অবৈধ অস্ত্র মজুদ করা প্রয়োজন। একই ভিডিওতে অন্য একজনকে নির্বাচনের প্রস্তুতির জন্য আরও অন্তত দুটি অস্ত্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করতে শোনা যায়।



ভিডিওটি নজরে আসার পর থেকেই র্যা ব-১১ এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। র্যা ব জানায়, আজ দুপুরে ঘটিকায় চিটাগাংরোড ফুটওভার ব্রিজের নিচে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালীন একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামানো হয়। তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা বজলুর রহমান ও তার সহযোগীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।



র্যা ব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তারা আপসহীন। এই চক্রটি নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল; ৩ সহযোগীসহ ‘ডন বজলু’ আটক

জনপ্রিয়