শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশঃ


যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে উপজেলার সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।


শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সোনারগাঁয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। হাতে ফুল, কালো ব্যাজ এবং ব্যানার নিয়ে নানা বয়সী মানুষ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শহীদ মিনারে সমবেত হন।


ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ।


এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফায়ার সার্ভিস। রাজনৈতিক দলগুলোর মধ্যে থানা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ একে একে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।


পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুষ্ঠানস্থলগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন