সোনারগাঁয়ে জুনিয়র বৃত্তিতে মেধা তালিকায় প্রথম আলিফ মোল্লা

মুক্ত বাংলাদেশ
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ২৫, ২০২৬ Last Updated 2026-02-25T11:30:03Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী আলিফ মোল্লা পুরো উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে সবোর্চ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) প্রথম হয়েছে আলিফ মোল্লা। সে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের মনির হোসেন মোল্লা ও মোমেনা আক্তার লাভলী দম্পতির পুত্র।


একক সাফল্যে প্রথম হওয়ার পাশাপাশি সামগ্রিক ফলের ভিত্তিতেও উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। 


ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত অন্য দুই শিক্ষার্থী হলো, মোরসালিন হোসাইন সূর্য, আহনাফ আনান তৌসিফসা, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯ জনের মধ্যে রয়েছে ৫ জন ছাত্রী ও ৪ জন ছাত্র। তারা হলো— দিঘী, নওরিন, হাফসা, নুসরাত জাহান নুহা, নাদিয়া আক্তার দোলা, আদনান, জুবায়ের আল রাহি, নাকিবুল আলম নাকিব ও আবু সাইদ।


সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন,"শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। পরীক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা আর শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই আজ এই ফলাফল বয়ে এনেছে।"


তিনি মেধা তালিকায় প্রথম হওয়া আলিফ মোল্লাসহ সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানান। এই সাফল্যে অভিভাবক ও স্থানীয়দের মাঝেও আনন্দের জোয়ার বইছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে জুনিয়র বৃত্তিতে মেধা তালিকায় প্রথম আলিফ মোল্লা

জনপ্রিয়