শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে শব্দদূষণবিরোধী যৌথ অভিযান: দুই পরিবহনকে জরিমানা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।


অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেল-এর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।


অভিযান চলাকালীন উচ্চ শব্দ সৃষ্টি করে পরিবেশের ক্ষতি করার অপরাধে দুটি যানবাহনকে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি টিম এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে শব্দদূষণ রোধে চালকদের সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে যারা আইন অমান্য করে উচ্চ শব্দ বা নিষিদ্ধ হর্ন ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন