মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোরশেদ আলম। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এবং ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখতে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোরশেদ আলমের পক্ষ থেকে এক বার্তায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তাদের আদর্শ ও নির্দেশনায় দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যুবদল সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে।
পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোরশেদ আলম বলেন, "৫২-এর ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার আন্দোলনের মূল প্রেরণা। সেই অমর একুশে ফেব্রুয়ারির সকল শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।"
বাংলা বর্ণমালার অলঙ্করণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি ব্যবহারের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হয়েছে। পিরোজপুর ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছেন।

