[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা যুবদল নেতা সজিবের

প্রকাশঃ


নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, সোনারগাঁকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করতে বর্তমান স্থানীয় সংসদ সদস্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তার কঠোর নির্দেশনায় পুলিশ প্রশাসন যে ভূমিকা রাখছে, তার সুফল এখন সাধারণ মানুষ ভোগ করছে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহর সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ওসি মো. মহিবুল্লাহ বলেন, সোনারগাঁ থানা পুলিশ অপরাধ দমনে আপসহীন। মাদক, সন্ত্রাস ও ডাকাতি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে একটি নিরাপদ সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করলে অপরাধ নির্মূল করা সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), রুবেল মিয়া (কালবেলা), ইমরান হোসেন (খবরের কাগজ), সজিব হোসেন (বাংলাদেশের খবর), মশিউর রহমান (ভোরের পাতা), ডালিম হোসাইন (রুপালী বাংলাদেশ), হুমায়ুন কবির (আজকের দর্পন), রাসেল হোসাইন (নাগরিক সংবাদ), কামরুজ্জামান রানা (বাংলাদেশ বুলেটিন) সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সোনারগাঁয়ের শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন