[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই কেজি গাঁজাসহ মোছা: মনিরা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার একটি বিশেষ টিম মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী লেনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে আসা একটি পিকআপ ভ্যানকে (মেট্রো-ন-১৭-৮৭২৩) থামানোর সংকেত দিলে চালক চেকপোস্টের ১০ গজ সামনে গাড়িটি থামান। গাড়ি থামার সাথে সাথে মনিরা হাতে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নারী কনস্টেবলের সহায়তায় ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীকে তল্লাশি করে তার ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনিরা মাদারীপুর সদর থানার চর মেগড়া গ্রামের মৃত তৌহিদুর রহমানের স্ত্রী।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানায়, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন