সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন খাইরুল ইসলাম সজিব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা অসহায় মানুষের কষ্ট সহায়ক হবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও যোগ করেন যে, যেকোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক কর্মীদের নৈতিক দায়িত্ব। একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ দুস্থ পরিবারের মাঝে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই মানবিক উদ্যোগ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিরলস কাজ করে যাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন