শিরোনাম ::
শিরোনাম ::

দরিদ্র মানুষের পাশে পল্লী মঙ্গল কর্মসূচী, সোনারগাঁয়ে ফ্রি স্বাস্থ্যসেবা

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পল্লী মঙ্গল কর্মসূচী। সোমবার দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়।

চিকিৎসাসেবার কাজে সহায়তা করেন একজন মেডিক্যাল অফিসার, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং উপ-সহকারী মেডিক্যাল অফিসাররা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলীনগর এরিয়ার এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলাম। তিনি জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, অর্থাভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। চিকিৎসাসেবা নিতে আসা সালমা বেগম বলেন, ফ্রি ক্যাম্প হওয়ায় সহজেই ডাক্তার দেখাতে পেরেছি, যা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা। অপর রোগী নাছিমা বেগম জানান, দীর্ঘদিনের চোখের সমস্যার জন্য এখানে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে তিনি উপকৃত হয়েছেন।

ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসকরা জানান, আগত রোগীদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চোখের সমস্যাই বেশি দেখা গেছে। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন