সিদ্ধিরগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেল ৪৫০ রোগী
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে পল্লী মঙ্গল কর্মসূচী। সোমবার আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৪৫০ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. আলতাব হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মো. মাইদুল ইসলাম এবং পিএমকে হেলথ প্রোগ্রাম ইনচার্জ ডা. মনিরুজ্জামান।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।


একটি মন্তব্য পোস্ট করুন