শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে চুন মালিকদের দাপটে অসহায় তিতাস

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি চুন কারখানা ও একটি ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন ও কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

​অভিযান চলাকালে একটি ঢালাই কারখানার মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। পরে এস্কেভেটর দিয়ে কারখানাগুলোর ভেঙে দেওয়া হয়।

গ্যাস চুরির অপরাধে ঢালাই কারখানার মালিক হেলালকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে চুন কারখানাগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাদের বিরুদ্ধে জেল বা জরিমানার আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে কর্তৃপক্ষ জানায়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি আরও হুশিয়ারি দেন যে, রাষ্ট্রীয় জ্বালানি অপচয় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তিতাস গ্যাসের কারিগরি দল উপস্থিত ছিল।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন