প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শাকিব হোসেন (২৬), মোঃ ফাহিম (২২), মোঃ ইসলাম (২২), গ্রেপ্তারকৃতরা সবাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অবস্থানকালে ওই তিন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন