সোনারগাঁওয়ের গোয়ালদী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
সভায় সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় পর্যালোচনার মূল প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন|
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক ও কবি মোয়াজ্জেনুল হক, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, লেখক দেওয়ান শামসুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সংগঠক রোকেয়া আক্তার, সাংবাদিক আনিছুর রহমান, রুবেল মিয়া ও ডালিম হোসেন প্রমূখ|
সভায় বক্তারা বলেন, সোনারগাঁওয়ে গোয়ালদী মসজিদ ও পানাম সেতুর যে সংস্কার কাজ চলমান রয়েছে সেগুলো ইতিমধ্যে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি পরিদর্শন করেছেন| পরিদর্শনে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গেছে|
বাজারের প্রচলিত ইট ছোট করে কেটে স্থাপনার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে| কিন্তু প্রাচীন স্থাপনাগুলোতে পাতলা জাফরি ইট ব্যবহার করা হয়েছিল| প্রচলিত ইট কেটে ব্যবহার করার কারণে স্থাপনার স্থায়িত্ব নিয়ে শংকা রয়েছে| এছাড়া পানাম সেতুর নিচের কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে না|
যে দুটি স্থাপনা সংস্কার করা হচ্ছে সেগুলোর আশপাশে যাতে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা|

একটি মন্তব্য পোস্ট করুন