শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য খাতের ভূমিকা অনন্য উল্লেখ করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রোববার সকালে উপজেলা সভাকক্ষে "রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। এটি কেবল বহু মানুষের জীবিকার সংস্থানই করছে না, বরং জাতীয় পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করছে। তিনি সোনারগাঁয়ের নদী, নালা ও জলাশয়গুলোকে কাজে লাগিয়ে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সফলতার স্বীকৃতিস্বরূপ তিনজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। কার্প জাতীয় মাছের মিশ্র চাষে সাফল্য অর্জন করায় মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং তেলাপিয়া চাষে বিশেষ অবদানের জন্য কৃষ্ণপুরের মো. আফাজ উদ্দিন এই পুরস্কার লাভ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন