শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ১৪৮ কোটি টাকার মেগা প্রকল্প পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে চলমান প্রায় ১৪৮ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বর্তমান সরকার গঠনের পর সোনারগাঁয়ে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

সোমবার (২৫ মে) দুপুরে সোনারগাঁয়ে অবস্থিত ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন’-এর ভবন সম্প্রসারণ ও বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সরকার গঠনের পর সোনারগাঁয়ে এটাই আমার প্রথম সফর। এখানে এসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব বিভাগ, লাইব্রেরি ও জাদুঘরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান উন্নয়ন কাজ প্রত্যক্ষ করলাম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সোনারগাঁয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, সোনারগাঁ কেবল বাংলাদেশের গৌরব নয়, বিশ্ব দরবারেও এর একটি অনন্য পরিচিতি রয়েছে। দেশের অন্যতম প্রধান আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ও নান্দনিক করে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও জানান, এই মেগা প্রকল্পটির সফল বাস্তবায়ন সম্পন্ন হলে সোনারগাঁ দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং এটি একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। মূলত নতুন প্রজন্মের কাছে সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে আরও প্রাণবন্তভাবে তুলে ধরাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) পরিমল চন্দ্র বসু, সোনারগাঁ উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সার্কেল এএসপি দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোলাম সারোয়ার, কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। 

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন