প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল জলিল
প্রকাশঃ
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও পিরোজপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল জলিল। তিনি বর্তমানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় আব্দুল জলিল বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও উৎসর্গের মহান বার্তা নিয়ে হাজির হয়। হযরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের জীবনের সকল হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে গিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, পবিত্র এই দিনে আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন এবং সবাইকে 'ঈদ মোবারক' জানান।

একটি মন্তব্য পোস্ট করুন