শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিকদল নেতা ইলিয়াছ শাহ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলা তথা মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব মো: ইলিয়াছ শাহ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় মো: ইলিয়াছ শাহ বলেন, ত্যাগ ও উৎসর্গের মহান মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে। এই ঈদ কেবল পশু কোরবানির উৎসব নয়, বরং মনের ভেতরের পশুত্ব, হিংসা, বিদ্বেষ ও অহংকারকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এর মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে। আসুন, আমরা ঈদের এই আনন্দ একা উপভোগ না করে সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ভাগ করে নেই। তবেই ঈদের প্রকৃত শিক্ষা সার্থক হবে।

মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকদলের পক্ষ থেকে তিনি সবাইকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আনন্দের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সকলের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন