শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের ফরম দাখিল

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) নির্বাচন-২০২৬-এর সাধারণ ও বিদ্যোৎসাহী সদস্য পদের আবেদন ফরম দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত ৮৫নং ইসলামিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল ভিত্তিক এই ফরম জমা দেওয়া হয়।

বিদ্যালয়টির সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন দেওয়ানের নেতৃত্বে তার সমর্থক ও প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক শিউলি আক্তারের কাছে এই আবেদন ফরমগুলো হস্তান্তর করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে প্রার্থীরা তাদের সশরীরে উপস্থিত হয়ে এই ফরম দাখিল করেন। এতে বিদ্যোৎসাহী সদস্য পদে ফরম দাখিল করেছেন সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন দেওয়ান ও সাবেক ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন। এছাড়া সাধারণ সদস্য পদে ফরম জমা দিয়েছেন নোয়াব হোসেন, সিরাজুল ইসলাম, তানিয়া আক্তার এবং তাহমিনা আক্তার।

ফরম দাখিলকালে প্রার্থীরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ ও সুশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে অন্যতম— আব্দুল বাশার বেপারী, মোহাম্মদ আলী প্রধান, মোঃ চান মিয়া, জালাল উদ্দিন প্রধান এবং হারুন অর রশিদ প্রধানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন