প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁসহ জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হারুন অর রশিদ
প্রকাশঃ
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ নারায়ণগঞ্জ জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো: হারুন অর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। পশু কুরবানির মাধ্যমে মানুষের মনের অহংকার, হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই এই ঈদের মূল শিক্ষা।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণ এবং আমার রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। আমরা যেন সবাই মিলে একটি সুশৃঙ্খল, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে মো: হারুন অর রশিদ মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। ঈদ মোবারক।

একটি মন্তব্য পোস্ট করুন