সোনারগাঁয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা বাজারে ও সংলগ্ন মহাসড়কে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
মোগরাপাড়া চৌরাস্তা বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী মূল্যতালিকা ছাড়াই মাংস বিক্রি করছেন—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে মো: মান্নান নামে এক মাংস ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করে ভোক্তার সাথে প্রতারণা করার দায়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' এর ৩৮ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন,
"অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই দিন বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ সুরক্ষায় অপর একটি অভিযান পরিচালিত হয়। 'শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' এর ৮(১) ধারা লঙ্ঘন করে গাড়িতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে দুটি পরিবহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই যানবাহনগুলো থেকে ৩টি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এই অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন