শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশসহ ৪ জনকে কুপিয়ে জখম

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। অভিযুক্ত দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৩ পুলিশ সদস্য ও তাদের এক সহযোগীকে (সোর্স) গুরুতর জখম করেছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও কনস্টেবল মাইনুল। এছাড়া তাদের সাথে থাকা মাসুম মিয়া নামে এক পুলিশ সোর্সও এ হামলায় গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একটি ঘটনার তদন্ত ও আসামি ধরার অংশ হিসেবে দুপুরে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযানে যান এসআই সুরুজ্জামানের নেতৃত্বাধীন একটি টিম। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অভিযুক্ত আসামি সাগর ও তার ভাই সজল আচমকা দেশীয় অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা এলোপাতাড়ি কোপাতে থাকলে ৩ পুলিশ সদস্য ও তাদের সোর্স মাসুম রক্তাক্ত জখম হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সোর্স মাসুম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পরপরই তৎপরতা চালিয়ে মূল অভিযুক্ত দুই ভাই—সাগর ও সজলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের আসামিকে ধরতে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দায়িত্বরত পুলিশের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশকে জখম করার অপরাধে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন